বিশ্বসেরা বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নূর আলম।
ড. নূর আলম চীনের ‘ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না’ (ইউএসটিসি) থেকে ২০২০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এই গবেষকের দুটি বই এবং ১০০টির অধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড উইনিভার্সিটির গবেষক জন পি এ ইয়োনিডিসের সহযোগিতায় গত ১০ অক্টোবর বিখ্যাত জার্নাল এলসেভিয়ারে এ তালিকা প্রকাশিত হয়।
বিজ্ঞানীদের প্রকাশনা, এইচ ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচক বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয়। স্কোপাস ইনডেক্সড আর্টিকেলকে ভিত্তি হিসেবে ধরে ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৬টি উপ-ক্ষেত্রে শ্রেণীবদ্ধ করে দুটি ক্যাটাগরিতে প্রাায় ৪ লাখ গবেষককে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
দুই ক্যাটাগরি হলো- পুরো পেশাগত জীবন ও এক বছরের গবেষণাকর্ম। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ২০২১ সালের গবেষণাকর্মের জন্য সেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন।
এতে বাংলাদেশ থেকে মোট সেরা গবেষকের সংখ্যা ১৪২ জন। যার মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের। প্রতিষ্ঠানটির মোট ১৬ জন গবেষক এই তালিকায় আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন সাত শিক্ষক।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে