
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বপদে ফেরত পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ শনিবার এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাঁকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দেওয়া হলো।
এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের মুখে অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে প্রকৌশলী আশিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
আজ দাপ্তরিক আদেশে ডিএসসিসির প্রশাসক ড. মহ. শের আলী উল্লেখ করেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে (বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী) গত ১৫ আগস্ট জারিকৃত দপ্তর আদেশমূলে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে অভিযোগের দায় থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হলো।
ডিএসসিসির প্রশাসক ড. মহ. শের আলী স্বাক্ষরিত পৃথক দপ্তর আদেশে বলা হয়েছে, বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁর মূল পদ অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদে ফেরত পাঠানো হলো।
এর আগে ৫ সেপ্টেম্বর ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঞার সই করা দপ্তর আদেশে জানানো হয়, সরকারি চাকরি আইন ২০১৮–এর ধারা ৪৪ অনুযায়ী আশিকুর রহমানের স্বেচ্ছায় ঐচ্ছিক আবেদন গ্রহণ করে তাঁকে অবসর দেওয়া হলো।
এ বিষয়ে আশিকুর আজকের পত্রিকাকে বলেন, তিনি অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। চাকরি থেকে অবসরের বিষয়ে তিনি আদালতে গেছেন। আদালতের রায়ে তাঁর চাকরি বহাল আছে এখনো। তিনি বলেন, তাঁকে কিছু দুষ্কৃতকারী অফিসে যেতে দিচ্ছে না।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে