
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রকাশিত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনবঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন ১৭তম নিবন্ধনধারী ৭৩৯ জন। আজ সোমবার ঈদুল আজহার দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁরা।
দ্রুত বিশেষ বিজ্ঞপ্তি জারি করে অন্তত একবার আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে ঈদুল আজহার দিনে ১৭তম শিক্ষক নিবন্ধন ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ফোরামের আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হামিদুর রহমান রণ বলেন, ‘২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের ২৮ ডিসেম্বর। এক বছরের একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে। এতে আমাদের ৭৩৯ জনের বয়স পার হয়ে গেছে। অথচ সনদের মেয়াদ তিন বছর থাকার পরও একবার আবেদনের সুযোগ দেওয়া হলো না। কিন্তু বিগত গণবিজ্ঞপ্তির সবগুলোতেই ছাড় দেওয়া হয়েছে। এ ছাড়া করোনার জন্য সারা পৃথিবী ছাড় পেলেও শুধু ১৭তমদের জন্য কোনো ছাড় নেই।’
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকেরা বলেন, ‘আমাদের মৌলিক অধিকার পেতে এত হয়রানি, এত দুঃখ! আমরা ১৭তম নিবন্ধনের শিক্ষকেরা কখন এই হয়রানি থেকে মুক্তি পাব?’ তাঁরা মনে করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে আবেদনবঞ্চিত ৭৩৯ জন শিক্ষককে অন্তত একবার আবেদনের সুযোগ করে দিতে পারেন।
তাঁরা আরও বলেন, ‘কত কষ্ট, কত ত্যাগ-তিতিক্ষা হলে মানুষ গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি না করে রাজধানীতে মানববন্ধন করে, আপনারা বোঝেন? অথচ লাখ লাখ মানুষ ছুটিতে গ্রামে যাচ্ছে।’ এ সময় দ্রুত বিশেষ বিজ্ঞপ্তি জারি করে অন্তত একবার আবেদনের সুযোগ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
এর আগে ১৭তম নিবন্ধে পাস করা শিক্ষকেরা অন্তত একবার আবেদনের দাবিতে এনটিআরসিএ কার্যালয়ের সামনে ও জাতীয় প্রেসক্লাবের সামনে একাধিকবার আন্দোলন করেছেন। এমনকি আবেদনের সুযোগ চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের সমন্বয়কারীরা জানান, তাদের যৌক্তিক দাবি আদায়ে এবার দাবি মানা না হলে ঈদুল আজহার ছুটির পর এনটিআরসিএর কার্যালয়ের সামনেসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে বৃহত্তর আন্দোলন হবে।
উল্লেখ্য, এনটিআরসিএ গত ৩১ মার্চ প্রকাশিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ শূন্য পদে শিক্ষক নিয়োগের পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৪ হাজারেরও কম প্রার্থী আবেদন করেন। এতে এনটিআরসিএ প্রাথমিক সুপারিশ করছে ২২ হাজারের কিছু কম প্রার্থীকে। এতে ১৭তম ৭৩৯ শিক্ষক নিবন্ধনধারীরা বঞ্চিত হন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে