
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, ‘নারীদের অর্থনৈতিকভাবে এবং সিদ্ধান্ত গ্রহণে অনেক বেশি স্বাবলম্বী হতে হবে। মেয়েরা যেন মানুষ পরিচয়ে বাঁচে, সেটা সবার আগে নিশ্চিত করতে হবে। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার জায়গায় কাজ করতে হবে।’
আজ মঙ্গলবার রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জয়িতারা সংগ্রামী নারীদের জীবনে জয়ী হওয়ার অনুপ্রেরণা। নারীদের প্রতি মানসিকতা পরিবর্তন করতে না পারলে কোনো উন্নয়ন সম্ভব নয়। গণপরিবহন নারীবান্ধব করতে হবে। নারীদের বিষণ্নতা থেকে দূর করতে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাজ করতে হবে।
ঢাকা বিভাগীয় পর্যায়ে নির্বাচিত পাঁচ শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী নাজমা মাসুদ, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বিপাশা হোসাইন, সফল জননী নারী জোহরা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী গীতা রানী রায় এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মায়া রানী দেব ভৌমিক।
ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান।
বিশেষ অতিথি সচিব নাজমা মোবারেক বলেন, অদম্য প্রত্যয়ের নাম জয়িতা। সকল নারীই একজন জয়িতা। নারী উন্নয়নের ফলে প্রতিবছর জেন্ডার গ্যাপ সমতায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, ঢাকা বিভাগের অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন সরদার প্রমুখ।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে