
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বকেয়া মওকুফের ক্ষমতা বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, ‘কোনো টাকা মওকুফ করার ক্ষমতা বিমান মন্ত্রণালয়ের নেই। সামান্যতম টাকাও যদি মওকুফ করতে হয় সেই ফাইল অর্থ মন্ত্রণালয়ে পাঠাতে হয়। অর্থ মন্ত্রণালয় যদি মওকুফ করে, সেই ক্ষেত্রে মওকুফ হয়। সুতরাং বিমান মন্ত্রণালয়ের এখানে কোনো কিছুই করার নেই।’
আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে এয়ার অ্যাস্ট্রার উদ্বোধনের তারিখ, ফ্লাইট সূচি ও টিকিট বিক্রির কার্যক্রম (অফিশিয়াল ওয়েব সাইট) উদ্বোধন করার সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে বিমানের বকেয়ার পরিমাণ ৮ হাজার ৮০ কোটি টাকার বেশি। এর মধ্যে সারচার্জ রয়েছে ৬ হাজার ৬৬১ কোটি টাকার বেশি। বিমান সারচার্জ মওকুফ চেয়ে বেশ কয়েকবার আবেদন করেছে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিমানের সারচার্জসহ পুঞ্জীভূত বকেয়া মওকুফ করতে বেবিচককে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিমান অধিশাখার উপসচিব মোহাম্মদ আব্দুল আউয়ালের সই করা নির্দেশনায় পুঞ্জীভূত বকেয়ার ওপর সারচার্জ (প্রতি মাসে ৬ শতাংশ হারে) মওকুফ করতে বলা হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনার পর বেবিচক জানিয়েছে, তাঁরা বিমানের সারচার্জ মওকুফ করতে পারবে না। সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে জানিয়েছি। আমরা বিমানের বকেয়া মওকুফ করতে পারব না, এটা অর্থ মন্ত্রণালয় পারবে। এ ছাড়া বেবিচকের চলমান অনেক প্রকল্পে অর্থসংকট রয়েছে। কিছুদিন পর বিদেশি ঋণের টাকাও পরিশোধ করতে হবে। এমন পরিস্থিতিতে আমরা বকেয়া মওকুফ করতে পারি না।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে