যশোরের মনিরামপুরে গোয়ালঘরের তালা ভেঙে বিধবা এক নারীর ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাঝিয়ালী গ্রামে এ ঘটনা ঘটেছে। চুরি হওয়া ছোট-বড় ছয়টি গরুর আনুমানিক মূল্য চার লাখ টাকা হবে বলে জানান ভুক্তভোগীরা।
ওই নারীর নাম সেলিনা খাতুন (৫০)। এত টাকার সম্বল হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন বিধবা সেলিনা খাতুন। পাঁচ-ছয় বছর আগে কীটনাশক ছিটাতে গিয়ে বেগুনখেতে বিদ্যুতায়িত হয়ে তাঁর স্বামী আনসার আলীর মৃত্যু হয়।
সেলিনা খাতুন বলেন, ‘আটটা গরু পুষেছি খুব কষ্টে। মঙ্গলবার রাত ১১টার দিকে গোয়ালে তালা দিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর রাত ৪টার দিকে সেহরি খেতে উঠলে দেখি গোয়ালঘরের দরজা খোলা। দৌড়ে গিয়ে দেখি আমার ঘর ফাঁকা। দরজার তালা ভেঙে গোয়ালের আটটা গরুর মধ্যে ছয়টা নিয়ে গেছে।
তাঁর দেবর মিকাইল হোসেন বলেন, ‘আমি রাত দেড়টার দিকে বাইরে গেলে দেখি গোয়ালে সব ঠিকঠাক আছে। এরপর ভাবির কান্নার চিৎকার শুনে উঠে দেখি গোয়ালে ছয়টা গরু নেই। দৌড়ে বাড়ির একটু দূরে গিয়ে রাস্তায় গরুর ছেঁড়া দড়ি ও একটা গ্যাসলাইট পাইছি। সেখানে গাড়ির চাকার দাগ দেখেছি। সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে গরু চুরির ঘোষণা দিয়ে আমরা চারদিকে খুঁজতে বেরিয়েছি। কোনো খোঁজ পাইনি।’
স্থানীয়দের ধারণা, ছোট পিকআপে করে চোরচক্র গরু নিয়ে গেছে। রেখে যাওয়া দুটি গরুর মধ্যে একটার পায়ে নতুন ক্ষত দেখে ধারণা হচ্ছে গাড়িতে জায়গা না থাকায় চোর চক্র গোয়ালের বাকি গরু দুটি রেখে গেছে।
সেলিনা বেগমের আরেক দেবর জাকির হোসেন বলেন, ‘ভাই কোনো জমি রেখে যেতে পারেননি। ভাবি তিন ছেলের মধ্যে বড় ছেলেকে অনেক কষ্টে বিদেশে পাঠিয়েছেন। একটা ছেলে ছোট। মেজ ছেলে মুরাদ মাঠে জমি বর্গা নিয়ে চাষের কাজ করে। বাড়িতে ভাবি গরু পালন করে সংসার টিকিয়ে রেখেছেন। এখন চোর তাঁকে নিঃস্ব করে গেছে। আজ বুধবার সকালে থানায় গিয়ে গরু চুরির বিষয়ে পুলিশে জানাইছি।’
সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেলে) এমদাদুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি নূর মোহাম্মদ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোর চক্র চিহ্নিত করতে আমরা কাজ করছি।’
পুলিশি টহল নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে ওসি বলেন, খেদাপাড়া ক্যাম্প পুলিশ রাতে এলাকায় টহল দেয়। এ ছাড়া থানার দুটি গাড়িতে রাতে পুলিশের টহল অব্যাহত আছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে