
ভয়ংকর মাদক কোকেন চোরাচালানের দায়ে পেরুর এক নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
পেরুর ওই নাগরিকের নাম জেইমি বার্ডলেস গোমেজ। রায় ঘোষণার সময় তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আবার রায় ঘোষণার পর সাজা-পরোয়ানাসহ কারাগারে ফেরত পাঠানো হয় তাঁকে।
একই মামলায় দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয় তাঁদের। যদিও ওই দুজন পলাতক রয়েছেন। তাদের গোমেজের সহযোগী হিসেবে মামলায় উল্লেখ করা হয়।
আদালত রায়ে বলেছেন, আসামির হাজতবাস মোট সাজা থেকে বাদ যাবে। আবার আসামি ইচ্ছা করলে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর দুই কেজি ৩০০ গ্রাম কোকেনসহ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোমেজকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।
একই বছরের ১৫ ডিসেম্বর গোমেজসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোফাজ্জল হোসেন। ২০১৬ সালের ৭ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালীন ১০ জন সাক্ষীর মধ্যে আটজন বিভিন্ন সময়ে সাক্ষ্য দেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে