
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্য অপশক্তিকে কঠোর হাতে দমন করবে পুলিশ।
আজ বুধবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মাহবুব উদ্দিন আহমেদ।
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা বাংলাদেশ পুলিশ একাত্তরের চেতনায় উজ্জীবিত। একাত্তরে যারা জীবন দিয়েছিল, আমরা তাঁদের চেতনায় উজ্জীবিত। আমরা পুলিশ একাত্তরে তাঁদের ষড়যন্ত্র রুখে দিয়েছি, পঁচাত্তরে আমাদের পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান তাঁর বুকের রক্ত দিয়েছে। আমরা ২০১২-১৩ সালে আমাদের রক্ত দিয়েছি। আমাদের পুড়িয়ে মেরেছে, কিন্তু আমরা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন হতে দিইনি।’
ডিএমপি কমিশনার বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পেছনে একটি কারণ ছিল। আর সেটি হলো বাংলাদেশকে নেতৃত্বশূন্য করা। সেটা করতে পারলে যারা পাকিস্তানের দোসর, তারা আবার বাংলাদেশকে পাকিস্তান করতে পারত। হত্যাকারীদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে যদি নেতৃত্বশূন্য করা যায়, তবে তাদের পেয়ারা পাকিস্তান প্রতিষ্ঠা করা যাবে।
জঙ্গিবাদ আমদানি করে পুলিশকে দমনের চেষ্টা করা হয়েছে জানিয়ে ডিএমপির প্রধান বলেন, ‘আবার সেই পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখেছেন পরশু একাত্তরের সেই পরাজিত শক্তি আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর জন্য ঢাকা শহরে তাণ্ডব চালিয়েছে। আমরা কঠোর হাতে অতীতেও এটি দমন করেছি, বর্তমান ও ভবিষ্যতেও এই অপশক্তিকে দমন করে যাব। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমন্বিত রাখার জন্য একাত্তরে সক্রিয় ছিলাম, থাকব।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় আরও বক্তব্য দেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে নিহত বিশেষ শাখার (এসবি) সদস্য সিদ্দিকুর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ, রচনা ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেন আইজিপি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে