
কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার হওয়া এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি না দেওয়া পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসবে না বলে ঘোষণা দিয়েছেন রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার কয়েকটি কলেজের ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।
কলেজগুলোর মধ্যে রয়েছে রাজধানীর নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজসহ আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।
বিবৃতিগুলোয় জানানো হয়, যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া হয় তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।
এসব বিবৃতিগুলে শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক টাইমলাইন, বিভিন্ন গ্রুপ ও পেইজে শেয়ার করেন। নটরডেম কলেজের এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কলেজের প্রতিটি গ্রুপের ক্যাপ্টেন এবং শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা বয়কট করা হয়েছে।’
যদিও শিক্ষকদের থেকে কোনো মতামত এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান এ শিক্ষার্থী। একই ধরণের কথা বলেন ঢাকা কলেজ, সিটি কলেজের একাধিক শিক্ষার্থী। ভিকারুননিসা কলেজের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘চলমান আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে। এভাবে আমাদের শিক্ষার্থী বন্ধুদের কারাগারে রেখে আমরা পরীক্ষায় বসতে পারি না।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৮ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে