
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে আহত কারিমুল ইসলাম (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো বার্ন ইউনিটের আইসিইউতে তিনি মারা যান। সেই হিসাবে ৫৬ দিন পর মারা গেলেন তিনি।
ঢাকা মেডিকেলে নিহত কারিমুলের খালু আজিজুল ইসলাম জানান, তাদের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার কাচারহাটি গ্রামে। স্ত্রী ময়না আক্তারকে নিয়ে যাত্রাবাড়ী কুতুবখালী নূর মসজিদের সামনের একটি বাসায় ভাড়া থাকতেন কারিমুল এবং যাত্রাবাড়ী কাঁচাবাজারে লেবুর আড়তে শ্রমিকের কাজ করতেন। চার ভাইয়ের মধ্যে সবার বড় কারিমুল। এক বছর আগে বিয়ে করেছিলেন তিনি। স্ত্রী ময়না বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
আজিজুল ইসলাম জানান, ৫ আগস্ট বেলা ৩টার দিকে কয়েকজন ছাত্র তাঁকে ফোন দিয়ে জানান কারিমুল যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাঁরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে গিয়ে কারিমুলকে আহত অবস্থায় দেখতে পান।
তিনি আরও জানান, এরপর থেকে সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। বুকে, থুতনিতে এবং ডান হাতে গুলি লেগেছিল তার। কয়েক দফায় তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। তবে বুকের গুলিটি বের করা সম্ভব হয়নি। গত ১০-১২ দিন আগ থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে আইসিইউতে নেওয়া হয় তাঁকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা গেছেন।
আন্দোলনের দিন কারিমুলের সঙ্গে থাকা বন্ধু নুর উদ্দিন জানান, ৫ আগস্ট সকাল থেকে তাঁরা যাত্রাবাড়ী এলাকায় আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। দুপুরের পর যখন যাত্রাবাড়ী থানা চারদিক থেকে আন্দোলনরতরা ঘিরে ফেলেন, তখনো একসঙ্গেই ছিলেন কারিমুল ও নুর উদ্দিন। হঠাৎ থানার ভেতর থেকে সব পুলিশ সদস্য একযোগে বের হয়ে ফ্লাইওভারের নিচে থাকা অসংখ্য আন্দোলনকারীর ওপর নির্মমভাবে গুলি চালাতে থাকেন। তখন নুর উদ্দিন কাজলার দিকে দৌড় দেন আর কারিমুল দৌড় দেন যাত্রাবাড়ী চৌরাস্তার দিকে। এরপর মূলত দুজন বিচ্ছিন্ন হয়ে পড়েন। কয়েক ঘণ্টা পর খবর পান, কারিমুল গুলিবিদ্ধ হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারিমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে