
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, প্রকৃতিকে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না করে পরিবেশবান্ধব পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে এবং এর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।
তিনি বলেন, অপার সৌন্দর্যের অনুপম লীলাভূমি বাংলাদেশের প্রতিটি অঞ্চল আপন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। পর্যটনের বিকাশে স্থানীয় ঐতিহ্য ও বৈচিত্র্যকে কাজে লাগাতে হবে। এর মাধ্যমে বাংলাদেশ একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হবে।
তিনি শহীদের আত্মত্যাগকে অর্থবহ করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান সরকারি কর্মকর্তাদের।
উপদেষ্টা আজ সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, টুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা, ফাতেমা রহিম ভীনা প্রমুখ।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে