
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বৃহস্পতিবার শহরের এস এম মালেহ রোডে এ বিক্ষোভ করেন তাঁরা।
এতে ওই সড়কে তিন ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন পথচারীসহ সাধারণ মানুষ। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটির দাবি মেনে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বেলা ১১টার দিকে শহরের রাসেল গার্মেন্টসের শ্রমিকেরা ছুটি বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে দুপুরে শ্রমিকেরা রাস্তায় নেমে এস এম মালেহ রোডে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। বন্ধ হয়ে যায় ওই সড়কের যান চলাচল।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার অনুরোধ করে ব্যর্থ হয়। বেলা আড়াইটার দিকে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবিকৃত ছুটি মেনে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, সরকার ৯ দিনের ছুটি দিলেও কারখানা থেকে মাত্র তিন দিনের ছুটি দেওয়া হয়। ছুটি নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের ছাঁটাই ও মারধরের ভয় দেখায়।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, মালিকপক্ষ শ্রমিকদের ছুটির দাবি মেনে নিলে বেলা ৩টা নাগাদ সড়ক ছেড়ে দেন শ্রমিকেরা। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক।
শিল্প পুলিশ-৪ পরিদর্শক সেলিম বাদশা বলেন, ছুটি বৃদ্ধি নিয়ে রাসেল গার্মেন্টস শ্রমিকেরা আজকে বিক্ষোভ করেছিলেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের ১০ দিনের ছুটির দাবি মেনে নেওয়া হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে