কোটা সংস্কারের আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগারে হামলার পর সেখান থেকে পালিয়ে যাওয়া দুই কয়েদিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুরের গাছা থানা এলাকায় গ্রেপ্তারের এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম। তিনি জানান, নরসিংদী জেলা কারাগারের হামলার পর অনেক আসামি কারাগার থেকে পালিয়ে যান। তারপর থেকে আমরা পার্শ্ববর্তী জেলা হিসেবে বিশেষ নজরদারি বৃদ্ধি করি। গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে জানা যায় গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় দুই পলাতক কয়েদি আত্মগোপন করে আছেন। সেখানে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করেছে।
মাহবুব আলম বলেন, ‘গ্রেপ্তার কয়েদিরা নরসিংদীর একটি হত্যা মামলায় বিচারাধীন আসামি। ধারণা করা হচ্ছে, তাঁদের আরও সহযোগী গাজীপুরে আত্মগোপন করে থাকতে পারেন। অন্যদের গ্রেপ্তারের স্বার্থে এই দুই কয়েদির পরিচয় গোপন রাখা হয়েছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে