গাজীপুরের শ্রীপুরে এক নারীকে সন্তানসহ বাড়ি থেকে বের করে প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। ওই নারীর স্বামী ঢাকায় থাকার সুযোগে বাড়ি দখলে নিতে গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটানো হয়। পরে দুই শিশুসন্তান ও ছোট এক বোনকে নিয়ে বাড়ির সামনে অবস্থান নেওয়া ওই নারীকে মধ্যরাতে এক প্রতিবেশী তাঁদের বাড়ি নিয়ে যান।
গতকাল মঙ্গলবার শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী আয়েশা আক্তার (২৮) ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। অভিযুক্ত আফির উদ্দিন একই গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী আয়েশা আক্তার বলেন, ‘আমি দুই বছর ধরে এই বাড়িতে বাস করছি। এই জমি বন বিভাগের গেজেটভুক্ত। হঠাৎ স্থানীয় আফির উদ্দিন লোকজন নিয়ে এসে আমাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। আমার বাড়ির আসবাব লুটপাট করে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। আমার স্বামী ঢাকায় থাকার সুযোগে জবরদস্তি করে বাড়ি দখল করে নেয়। আমি দিনভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও স্থানীয়দের কাছে গিয়েও কোনো সমাধান পাইনি। কাউকে পাশে না পেয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছি। তারা আমার ওপর নজরদারি করছে। আমি খুবই আতঙ্কে আছি।’
খবর পেয়ে গতকাল রাত সাড়ে ৯টার দিকে সরেজমিন দেখা যায়, বাড়ির সামনে একটি কাপড় বিছিয়ে দুই শিশুকন্যা আর ছোট এক বোনকে নিয়ে আয়েশা আক্তার বসে আছেন। দখলকারীদের একটি দল আশপাশে পাহারা দিচ্ছে যাতে তালা ভেঙে তিনি আবার ঘরে ঢুকতে না পারেন। পরে রাত ১টার দিকে এক প্রতিবেশী ওই নারীকে বুঝিয়ে তাঁদের বাড়ি নিয়ে যান।
তবে এ বিষয়ে অভিযুক্ত আফির উদ্দিন বলেন, ‘আমি একজনের কাছ থেকে দানস্বত্ব দলিল মূলে এই বাড়ি কিনেছি।’ সরকারি বনভূমি কীভাবে কিনলেন জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ আজকের পত্রিকাকে বলেন, কাউকে তাঁর ঘর থেকে বের করে দেওয়া অমানবিক কাজ। বিষয়টি সমাধানের জন্য দুপক্ষকে ডাকা হয়েছে।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
১১ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে