
মাগুরায় শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা আইনজীবী সমিতি। আজ রোববার সকালে আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আইনজীবীরা মিছিল নিয়ে ঢাকার আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন। পরে আইনজীবী সমিতির সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম।
ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
সমাবেশে আইনজীবীরা আট বছরের শিশু কন্যা ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এ ঘটনার তীব্র নিন্দা জানান তারা। একই সঙ্গে দ্রুত মামলার তদন্ত শেষ করে বিচারের মাধ্যমে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বক্তারা বলেন, সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতন নিয়ে তারা উদ্বিগ্ন। প্রতিটি ঘটনায় অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য প্রত্যেক আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন আইনজীবীরা।
সমাবেশে আরও ছিলেন—ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সদস্যসচিব নিহার হোসেন ফারুক, ট্রেজারার আব্দুর রশিদ মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক নূরজাহান বেগম বিউটি, সিনিয়র সহসাধারণ সম্পাদক জহিরুল হাসান মুকুল, সহসাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হাসান অপু, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু, মো. শামছুজ্জামান দিপু, আনোয়ার হোসেন চাঁদ প্রমুখ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে