
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় টানা বর্ষণের কারণে মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার সফিপুরের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাঁদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে এমারত হোসেন (৬৫) ও তাঁর স্ত্রী আছিয়া বেগম (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
নিহতদের স্বজন শরিফ আহমেদ জানান, এমারত হোসেনের বাড়িতে একটি আধাপাকা টিনশেড ঘর ও পুরোনো মাটির ঘর ছিল। ওই টিনশেড ঘরে এমারতের ছেলে তাঁর পরিবার নিয়ে থাকতেন। আর মাটির ঘরে এমারত হোসেন তাঁর স্ত্রীকে নিয়ে থাকতেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে শব্দ পেয়ে এমারতের ছেলের ঘুম ভাঙে। বাড়িতে চোর এসেছে মনে করে গরুর গোয়ালঘর দেখে কিছু না পেয়ে আবার ঘুমিয়ে পড়েন। সকাল ৮টায় ঘুম থেকে উঠে দেখেন মাটির ঘরের পেছনের অংশ ধসে পড়েছে। সেখানে চাপা পড়া মা-বাবা।
ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, টানা বর্ষণের কারণে ঘরের দেয়াল নরম হয়ে যাওয়ায় দেয়ালের ভেতরের দিকে ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাঁদের মরদেহ উদ্ধার করে।
সরকারিভাবে মরদেহ দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা সাহায্য দেওয়া হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে