
শেখ হাসিনা সরকার পতনের পর ৭২-এর সংবিধানের প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এরপরও কিছু দলের নেতাদের সংবিধানপ্রীতি বেড়েছে।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাঁচপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও গণসংযোগে এসব কথা বলেন তিনি।
৫ আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ চূড়ান্ত হয়ে গেছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একদিকে জুলাই-আগস্ট বিপ্লবীরা বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য অপেক্ষা করছে, অন্যদিকে রাষ্ট্রতন্ত্র ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে কি না সেই সিদ্ধান্ত এখন নতুন করে নেওয়ার কিছুই নেই। ৫ আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ চূড়ান্ত হয়ে গেছে।’
পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ৭২-এর সংবিধানের প্রয়োজনীয়তা নেই। কিছু দলের নেতাদের সংবিধানপ্রীতি বেড়েছে। আর তাঁরা চাঁদাবাজি ও লুটপাট করে যাচ্ছেন।
হাসনাত আবদুল্লাহ পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ফ্যাসিবাদী আমলের সব পুলিশ এখনো বহাল। পুলিশের মামলাবাণিজ্য অব্যাহত রয়েছে।
গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ, শওকত আলী, তামিম আহমেদ প্রমুখ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে