রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাসহ গোয়ালন্দ বাজার এলাকায় ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া চারটি হনুমান। সারা দিন এ-গাছ থেকে ও-গাছ, বাড়ির ছাদসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তারা। এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমাচ্ছেন।
এরই মধ্যে এলাকার মানুষের সঙ্গে বেশ সখ্য গড়ে তুলেছে হনুমানগুলো। কেউ হনুমানের কাছে যাওয়ার জন্য কলাসহ বিভিন্ন খাবার দিচ্ছে। রাতে হনুমানগুলো অবস্থান করে গাছের উঁচু ডালে অথবা কোনো বাড়ির ছাদে।
স্থানীয় বাসিন্দা বাবুল হোসেন বলেন, কয়েক দিন ধরেই চারটি হনুমান বিভিন্ন গাছে ও বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছে। মানুষ দেখতে আসছে। তাদের খাবারও দিচ্ছে। এখন পর্যন্ত কারও ক্ষতি করেনি হনুমানগুলো। তবে যাদের বাড়ির ছাদে অবস্থান করে তারা কিছুটা আতঙ্কের মধ্যে আছে।
আরেক স্থানীয় বাসিন্দা শেখ আবু জাফর বলেন, হনুমানগুলোকে কেউ বিরক্ত না করলে তারা আক্রমণাত্মক আচরণ করে না। তবে আগে একাধিক হনুমান এ এলাকায় এসে কয়েক দিন পর বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। তাই এই হনুমানগুলো উদ্ধার করে তাদের প্রকৃত আবাসস্থলে ফিরিয়ে নেওয়া উচিত।
স্থানীয় বাসিন্দাদের ধারণা যশোরের কেশবপুর থেকে এসব হনুমান গোয়ালন্দে এসেছে। কেশবপুর থেকে ঢাকা যাওয়া পণ্যবাহী কোনো ট্রাকে হয়তো চেপে বসেছিল হনুমানগুলো। পথে গোয়ালন্দে নেমে পড়ে।
গোয়ালন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, দলছুট হনুমানগুলো এ এলাকার মেহমানের মতো। এদের যাতে কেউ বিরক্ত না করে সে ব্যাপারে দৃষ্টি রাখা হয়েছে। তা ছাড়া হনুমানগুলো বেশির ভাগ সময় গোয়ালন্দ ঘাট থানায় নিরাপদে অবস্থান করে। স্থানীয় অনেকেই এদের খাবার দিচ্ছে। খাবার সংকট হলে প্রশাসনের পক্ষ থেকেও খাবারের ব্যবস্থা করা হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে