
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের ২০২৪-২৫ অর্থ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতির অবস্থা প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার ডিএসসিসির জরুরি পরিচালন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি প্রকাশ করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
মিজানুর রহমান জানান, চলতি অর্থ বছরে অতিবৃষ্টির কারণে সৃষ্ট রাস্তাঘাটের ক্ষতি মেরামতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ছোটখাটো খানাখন্দের কাজ ১৫ দিনের মধ্যে শেষ হবে এবং বড় রাস্তাগুলোর মেরামত দ্রুত সম্পন্নের জন্য দরপত্র প্রক্রিয়া চলছে। সড়ক খনন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও ফুটপাত সংস্কারে ১৩টি প্রকল্পের মধ্যে ৪টি কার্যক্রম চলমান এবং বাকি ৯টি দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, ট্রাফিক অবকাঠামোর উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলামোটর থেকে ফার্মগেট পর্যন্ত পাইলটিং সিস্টেমে আধুনিক ট্রাফিক সিগনাল ব্যবস্থা চালু করা হবে। জলাবদ্ধতা নিরসনে মান্ডা, জিরানি, শ্যামপুর এবং কালুনগর খালের পুনঃখনন প্রকল্পের কাজ চলছে। এ ছাড়া নিউমার্কেট ও বুয়েটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জলাবদ্ধতা দূরীকরণে পাঁচটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নতুন যুক্ত ১৮টি ওয়ার্ড এবং সংসদীয় এলাকার উন্নয়নের জন্য আলাদা প্রকল্প চালু করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয়, সময়মতো প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে নাগরিকদের একটি সুন্দর এবং উন্নত শহর উপহার দেওয়া সম্ভব হবে। এ সময় ডিএসসিসির প্রধান প্রকৌশলী আমিনুল ইসলামসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে