
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালে ভিডিও দেখে মামলা করবে পুলিশ। ১০০ কিলোমিটারের বেশি গতিসীমা অতিক্রম করলে মামলার অন্তর্ভুক্ত করা হবে। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান।
আজ শনিবার কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে হাসিব হাসান খান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১০০ কিলোমিটারের বেশি গতিসীমা অতিক্রম করলে মামলা করার জন্য পুলিশকে আমরা বলব। মামলা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে হবে। যেহেতু ভিডিও ক্যামেরাগুলো আমাদের কেন্দ্রীয় কমান্ড সেন্টারে, এখানে তো সার্বক্ষণিক পুলিশ কর্মকর্তাদের উপস্থিত থাকা সম্ভব নয়, সে জন্য একটা কেব্লের মাধ্যমে পুলিশের দপ্তরে সংযোগ থাকবে, যাতে তারা সেখানে বসেই তদারকি করতে পারেন।’
তিনি আরও বলেন, ‘মামলার তথ্যের ওপর ভিত্তি করে একই গাড়ি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে ভবিষ্যতে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হবে।’
এক্সপ্রেসওয়েতে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে হাসিব হাসান খান বলেন, ‘১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটে এক্সপ্রেসওয়ের দুই পাশের ব্যারিয়ারে ধাক্কা লাগলে গাড়ি নিচে পড়বে না। কিন্তু এর থেকে বেশি কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে ধাক্কা লাগলে এক্সপ্রেসওয়ের ব্যারিয়ার টপকে গাড়ি নিচে পড়তে সময় লাগবে না। এতে অনেক বড় ডিজাস্টার হতে পারে। সে কারণে ওভারস্পিডে গাড়ি চালানো বন্ধ করতে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি।’
নিরাপত্তা বিভাগের এই পরিচালক বলেন, ‘২০২৩ সালের ২ সেপ্টেম্বর প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাত্রা শুরু করে। এরপর থেকে আমরা প্রধানত পাঁচটি সমস্যা মোকাবিলা করেছি। এগুলো হলো—ওভারহিট গাড়ি, চাকা পাংচার, জ্বালানি শেষ হয়ে যাওয়া, বিমানবন্দরের যাত্রীসেবা, দুর্ঘটনা।’
তিনি আরও বলেন, ‘এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে শুধু গত মাসে (জানুয়ারি) এক্সপ্রেসওয়েতে চলাচল করা অবস্থায় ৯০টি গাড়ির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। টায়ার ব্লাস্টের ঘটনা ঘটে ৫১টি, জ্বালানি ফুরিয়ে যাওয়ার ২০টি ঘটনা ঘটেছে। এর বাইরে এ পর্যন্ত বড় আকারের ১০টি দুর্ঘটনা ঘটেছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে