রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা সবাই ছিনতাই, চাঁদাবাজ ও মাদক কারবারির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত মোহাম্মদপুর থানা-পুলিশ এ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লিটন, জহিরুল, রফিক, হানিফ, নুর হোসেন, ইব্রাহিম, সাইদ, রুমান, পারভেজ ও সিয়াম।
ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মো. তারেক সেকেন্দার জানান, মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে এই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও চাঁদাবাজ রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা করা হয়েছে। এখন আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে