মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, ‘প্রকল্প গ্রহণে আরও সচেতন হতে হবে এবং প্রকল্পের আউটপুট নিরূপণ করতে হবে। মানবসম্পদ উন্নয়নের উপযোগী প্রজেক্ট (প্রকল্প) গ্রহণ করতে হবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিদর্শন এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ট্রেডিশনাল সেলাই মেশিনের পরিবর্তে আধুনিক সেলাই মেশিন সরবরাহ করা হবে। কিশোর–কিশোরী ক্লাবের সুবিধা বৃদ্ধির পাশাপাশি আধুনিকায়ন করা হবে। সুবিধাভোগীদের ডেটাবেইস তৈরির মাধ্যমে সেবা প্রদান করতে হবে এবং ভাতা প্রদান প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে হবে।
সিমিন হোসেন বলেন, অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত, জেন্ডার সমতা এবং বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। সমাজে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। নারীর ক্ষমতায়নে ও নারী সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। সভায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে