ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আউয়াল হোসেনকে হরিজনবাসীর ওপর হামলার দায়ে অবিলম্বে দায়িত্বরত পদ থেকে অপসারণ, হামলায় চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, মিরনজিল্লার হরিজনদের বিরুদ্ধে ওয়ার্ড কাউন্সিলরের দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং হরিজন সম্প্রদায়কে উদ্দেশ্য করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের বিদ্বেষমূলক বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে মিরনজিল্লা হরিজন কলোনীর বাসিন্দারা।
শনিবার (১৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মিরনজিল্লা ছাত্র যুব ঐক্য’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান বক্তারা। টিটু সরকার তপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ লাল, নারী নেত্রী পুজা রানী দাশ, বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু পংকজ দাশ, উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, মিরনজিল্লার ছাত্র লিটন লাল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাংলাদেশ হরিজন ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিজন দাশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অনিক কুমার দাশ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মিরনজিল্লা হরিজন কলোনীবাসিদের উচ্ছেদ করে কলোনীর জমিতে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কলোনিবাসী এমনই গুঞ্জন বহুদিন থেকে শুনে আসছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিকল্পনা অনুযায়ী গত ১০ জুন বিনা নোটিশে ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক উচ্ছেদ অভিযান পরিচালনা করে, যার ফলে বাস্তুহারা হয়ে পড়ে কলোনির প্রায় ৫০ অধিক পরিবার। ঘটনার পর এলাকার মানুষদের মধ্যে চরম আতংক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
বক্তারা আরও বলেন, উচ্চ আদালত গত ১৩ জুন এই উচ্ছেদ কার্যক্রমকে এক মাসের স্থিতি আদেশ প্রদান করেন। এই এক মাসের স্থিতি পূর্ণ না হতেই গত ৯ জুলাই ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ পুনরায় উচ্ছেদ অভিযানের নোটিশ প্রদান করে। পরদিন ১০ জুলাই সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান উচ্ছেদ অভিযানের লক্ষ্যে কাউন্সিলরের নেতৃত্বে ২০০ ক্যাডার বাহিনী নিয়ে কলোনিতে ঢুকে চরম আতঙ্ক ছড়ায়।
হামলার অভিযোগ করে তাঁরা বলেন, কলোনির মানুষ কিছু বুঝে ওঠার আগেই কাউন্সিলর আউয়াল হোসেনের ক্যাডারবাহিনী পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, ইট, লোহার রড, চাপাতি দিয়ে সন্ত্রাসী হামলা চালায়।
তাঁরা আরও বলেন, গত ৫ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এক টিভি সাক্ষাৎকারে কলোনিতে মাদক ব্যবসা চলে এবং কলোনির ছাত্র যুবককে কিশোর গ্যাং আখ্যায়িত করে মিথ্যা এবং বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য প্রত্যাহার করতে হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে