
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় ৬১টি জেলায় ইউনিয়নভিত্তিক ৪ হাজার ২০০ জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডারের (এলএসপি) ন্যূনতম গ্রেডে বেতন-ভাতা প্রদান ও রাজস্বকরণের দাবি জানিয়েছে এলএসপি কল্যাণ পরিষদ বাংলাদেশ। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জামান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এলডিডিপি প্রকল্পের আওতায় ৪ হাজার ২০০ জন দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অসহায়ত্বের কথা বিবেচনা করে এলএসপিদের ইউনিয়নভিত্তিক প্রাণিসম্পদ সেবাকেন্দ্র চালু করে সরাসরি নিয়োগের মাধ্যমে ন্যূনতম গ্রেডে বেতন-ভাতা প্রদান ও চাকরি রাজস্বকরণের জোর দাবি জানাচ্ছি।’
এস এম জামান আরও বলেন, চিকিৎসালয় হিসেবে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক আছে, কৃষকদের জন্য আছে ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা, কিন্তু স্থায়ীভাবে খামারিদের জন্য ইউনিয়নভিত্তিক প্রাণিসম্পদ সেবা বা পরামর্শকেন্দ্র না থাকায় প্রান্তিক খামারিদের সুদূর উপজেলা ভেটেরিনারি হাসপাতালে জরুরি অবস্থায় অসুস্থ প্রাণীকে চিকিৎসাসেবার জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। ফলে খামারিরা প্রাথমিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে করে দেশ ও খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে