রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের কামারপাড়া পশুর হাটের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ–এর টঙ্গী নদীবন্দর কর্তৃপক্ষ।
টঙ্গী নদীবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম বুধবার (১২ জুন) সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার (৯ জুন) আজকের পত্রিকায় ‘দিয়াবাড়িতে পাশাপাশি দুই হাটের কার্যক্রম, সংঘর্ষের আশঙ্কা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর তুরাগ নদী সংলগ্ন কামারপাড়া গরুর হাটে সোমবার (১০ জুন) রাতে অভিযান চালায় টঙ্গী নদীবন্দর কর্তৃপক্ষ।
সিটি করপোরেশনকে চিঠি দেওয়ার বিষয়ে টঙ্গী নদীবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘চিঠিতে আমরা বলেছি, পশুর হাটটি টঙ্গীর নদী বন্দরের এলাকায়। বন্দরের এলাকায় সিটি করপোরেশন ইজারা দিতে পারে না। পাশাপাশি ঢাকা প্রান্তে ইজতেমা মাঠের একটি মজলিশ। গরু–ছাগলের মল–মূত্র মাঠের পবিত্রতা নষ্ট করবে। ফলে সিটি করপোরেশন যেন কার্যকরী ভূমিকা গ্রহণ করার জন্য আমরা বলেছি।’
তিনি বলেন, ‘আমিই এই চিঠিটি দিয়েছি এবং রিসিভ কপিও নিয়েছি। চিঠিটি সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তাকে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলমের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কল ও এসএমএস পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মীর খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘চিঠিটি টঙ্গী নদী বন্দর কর্তৃপক্ষ দিয়ে থাকলেও এখনো আমাদের হাতে পৌঁছায়নি। পৌঁছালে আমরা বিস্তারিত বলতে পারব।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে