
সাভারের আশুলিয়ায় জমি দখল নিয়ে দুই পক্ষের হাতাহাতির একপর্যায়ে গুলির ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের দুজন গুলিবিদ্ধ হন। এ সময় উত্তেজিত জনতা গুলি ছোড়া ব্যক্তিদের গণধোলাই দেন। পরে ঘটনাস্থল থেকে শটগান ও পিস্তল জব্দ করে পুলিশ।
আজ সোমবার সকাল ১০টার দিকে আশুলিয়ার চারাবাগে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
শটগানের গুলিতে আহত ব্যক্তিরা হলেন—কুদ্দুস ও হুমায়ূন কবির। এ ছাড়া গণধোলাইয়ে আহতরা হলেন—মতিন পাটোয়ারি (৬২), তাঁর স্ত্রী মরিয়ম ইসলাম (৫৭) ও ছেলে ফারহান (২৭)।
স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী মাস্টার বলেন, ‘কুদ্দুস ও হুমায়ূন কবিরদের সঙ্গে মতিন পাটোয়ারির প্রায় ১০ বিঘা জমি নিয়ে বিরোধ ছিল। গত ২৫ জানুয়ারি হুমায়ূন কবির থানায় সাধারণ ডায়েরি করেন। উভয় পক্ষ থানায় যাওয়ার কথা থাকলেও মতিন পাটোয়ারি যাননি। পরে হঠাৎ করে আজ সকালে জমি দখলের চেষ্টা করেন মতিন পাটোয়ারি ও তাঁর পরিবার।’
ইউপি সদস্য আরও বলেন, ‘এ সময় কুদ্দুস ও হুমায়ূনরা বাধা দিলে মতিন পাটোয়ারি ও তাঁর ছেলে গুলি ছোড়েন। তাঁদের গুলিতে দুজন গুলিবিদ্ধ হন। এ সময় উত্তেজিত জনতা মতিন ও তাঁর ছেলেকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। মতিন পাটোয়ারি খারাপ প্রকৃতির লোক। আশুলিয়া বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রয়েছে।’
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ‘জমির বিরোধ ধরে এই ঘটনা ঘটেছে। মতিন পাটোয়ারির লাইন্সেসকৃত শটগান ও পিস্তল জব্দ করা হয়েছে। তাদেরকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এসআই আরও বলেন, ‘মতিন পাটোয়ারি দাবিকৃত জমির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, মতিন পাটোয়ারির বিরুদ্ধে আশুলিয়ায় থানায় জমি দখল ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে