মানিকগঞ্জের হরিরামপুরে হারকান্দি ইউনিয়নের চরাঞ্চলের মির্জানগরে গ্রাম বাংলার এতিহ্যবাহী পলো বাইচ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মার চরের কোলে (শাখা নদী) এ পলো বাইচ অনুষ্ঠিত হয়।
বাইচে অংশ নেওয়া শৌখিন মাছ শিকারিরা জানান, হরিরামপুর উপজেলা, মানিকগঞ্জ সদর ও ঘিওর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে থেকে দুই শতাধিক শৌখিন মাছ শিকারি পলো, ঝাঁকি জাল, দোরাসহ নানা ধরনের উপকরণ নিয়ে মাছ ধরেন।
রামকৃষ্ণপুর ইউনিয়নের আলগীরচর গ্রামের তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘মাছ ধরা আমার পেশা নয়। আমরা সবাই শৌখিন মাছ শিকারি। ৩ কেজিরও বেশি ওজনের একটি গ্রাসকার্প মাছ পেয়েছি। মাছটি পেয়ে আনন্দে আত্মহারা।’
মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি এলাকার বাবলু বলেন, ‘কেউ মোটরসাইকেল করে, আবার কেউ হ্যালোবাইক, নছিমন ভাড়া করে বাইচে এসেছেন। আমি ছোট একটা শোল পাইছি।’
শৌখিন মাছ শিকারি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া এলাকার আওয়াল ও সুমন বলেন, ২০০ টাকা করে অটো ভাড়া করে মাছ ধরতে আসছি। বিলে বড় মাছ কম। এর আগেও পলো বাইচ হইছে। আজ ছোট মাছ পাইছি। আজকের পলো উৎসবে আমরা অনেক আনন্দ করেছি।
গোপীনাথপুরের উত্তরপাড়ার আসলাম বলেন, ‘আজ মাছ পেছলোনা (পোলোতে আটকায়নি)। তয় চেষ্টা করছি ধরার।’
হরিরামপুরের লেছড়াগঞ্জ বাজারের ব্যবসায়ী বাঁধন সাহা বলেন, ‘এখন তো নদী আর বিলে তেমন মাছ নেই। খাল-বিলে আর কী থাকবে? তারপরও ইছামতী নদী, দিয়ার বিল ও ফোজনগরে ও মির্জানগরে পলো উৎসবের মাধ্যমে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পারছি এটাই অনেক কিছু।’
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, শৌখিন মাছ শিকারি বলে কেউ মাছ ধরতে পারুক আর না পারুক সবার অংশ গ্রহণে এ উৎসবে আনন্দের কোনো কমতি থাকে না।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে