
রাজধানীর নিউমার্কেটের নীলক্ষেত বই মার্কেটের আগুন নিয়ন্ত্রণের সময় পানির কারণেই বেশিরভাগ দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানিরা।
আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসার পর বইয়ের ক্ষতি বিবেচনা করে ফায়ার সার্ভিসকে আর পানি না দিতে অনুরোধ জানান কয়েকজন দোকানি। এরপর ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে ভেজা-আধা ভেজা অক্ষত বইগুলো বের করে নিতে দেখা গেছে।
নেহা বুকসের স্বত্বাধিকারী নাইম হোসেন বলেন, ‘আমার দোকানে প্রায় ১০ লাখ টাকার বই ছিল। আগুনে পুড়ে এত বই নষ্ট হতো না। কিন্তু আগুন নেভাতে গিয়ে পানিতে সব বই নষ্ট হয়ে গেছে।’
আলম বুকস কর্ণারের বিক্রয়কর্মী বদিউল বলেন, ‘মার্কেট বন্ধ থাকায় দোকানে আমাদের কেউ ছিল না। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসলে আমরা দোকানে ঢুকে দেখি আগুনে আমাদের দোকানের একটা বইও পোড়েনি। কিন্তু পানিতে সব বই ভিজে গেছে।’ তিনি দাবি করেন, দোকানে প্রায় ১৫ লাখ টাকার বই ছিল।
আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত হতে পারেনি। তবে ফারহান বুকসের একজন বিক্রয়কর্মী জানান, দোতলার একটা দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।
ওই বিক্রয়কর্মী বলেন, ‘আগুন লাগার পর ফায়ার সার্ভিসের মাত্র একটা ইউনিট ঘটনাস্থলে আসে। পাঁচ মিনিটেই তাঁদের পানি শেষ হয়ে যায়। এরপর বাকি ইউনিটগুলো আসতে ২০ মিনিটের বেশি সময় লাগে। তাঁরা যদি আরেকটু আগে আসত তাহলে হয়তো ক্ষতির পরিমাণ কম হতো।’
আগুন নিয়ন্ত্রণের পরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘নীলক্ষেতের আগুনের সূত্রপাত দোতলা থেকে। আমরা অনুমান করছি, দোতলায় যারা কাজ করে তাঁরা হয় তো কোনো ইলেকট্রনিক লাইট জ্বালিয়ে রেখে যান।’
ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘ ক্ষতি সম্পর্কে এখনই বলা যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত দোকান দোতলায় বেশি। ৩০ থেকে ৩৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচতলায় আগুনে ক্ষতি হয়নি।’
সাপ্তাহিক বন্ধের দিনেও অনেক দোকান খোলা ছিল বলে অনেকে জানিয়েছেন। এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার নিউমার্কেট এলাকা বন্ধ থাকে। আমরা আগুন লাগার খবর পেয়ে এসেছি।’
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে লাগা আগুন প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কাজ করেছে ১০টি ইউনিট।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৯ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে