
ভর্তি পরীক্ষায় উপাচার্য (ভিসি) কোটা বাতিলসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন হয়।
দাবিগুলো হলো-ভিসি কোটা বাতিল করতে হবে; পোষ্য কোটার যৌক্তিক সংস্কার করতে হবে; অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা আয়োজন করতে হবে; ভর্তি পরীক্ষার আবেদন ফি কমাতে হবে।
‘গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন’ এর ব্যানারে মানববন্ধনে নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী শোয়াইব হাসানের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য দেন।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাকিল আলী বলেন, ‘যাদের টাকা আছে, তারা একটা হ্যালোর মাধ্যমে ভিসি কোটায় ভর্তি হচ্ছে। এটার কোনো দরকার নেই। ভিসি কোটা একটা অযৌক্তিক কোটা, অথর্ব কোটা। আমরা দেখেছি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন পোষ্য কোটায় ভর্তি হয়ে মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল।’
তিনি আরও বলেন, ‘তার মতো অসংখ্য শিক্ষার্থী পোষ্য কোটায় ভর্তি হয়ে নানা অপকর্ম চালিয়ে গেছে। এটার অবিলম্বে যৌক্তিক সংস্কার করতে হবে। যেখানে বিসিএসের মতো পরীক্ষায় আবেদন ফি ২০০ টাকা, সেখানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদন ফি ৭০০ থেকে ১ হাজার টাকা কোনোভাবেই কাম্য নয়। এ বছরই এটাকে কমিয়ে যৌক্তিক ফি নির্ধারণ করতে হবে।’
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে কোনো ধরনের ভিসি কোটার আইন নেই। দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর ছাড়া অন্য কোথাও ভিসি কোটা নেই। পোষ্য কোটায় মাত্র ২৬ নম্বর পেয়ে ভর্তির সুযোগ পান। এই কোটার যৌক্তিক সংস্কার করে ন্যূনতম পার্সেন্টেজ মার্ক রাখতে হবে, যাতে অন্তত পাস করে ভর্তির সুযোগ পান।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে