হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছিল কিশোরগঞ্জের স্বাভাবিক জীবনযাত্রা। তাপমাত্রা নেমে গিয়েছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রার পারদ যখন প্রতিদিন নিম্নমুখী তখন তীব্র শীতের কষ্ট লাঘব করতে ‘টিফিনবক্স’ নামে এক সামাজিক সংগঠন বাড়ি বাড়ি পৌঁছে কম্বল দেওয়া শুরু করে। সংগঠনটির সব সদস্যই স্কুল ও কলেজপড়ুয়া।
গত ২৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত টিফিনবক্সের সদস্যরা তাদের জমানো টাকা ও পরিবার-পরিজনের কাছ থেকে নেওয়া সহযোগিতায় কেনা কম্বল শতাধিক অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেন। কম্বল পেয়ে খুশি অসহায় মানুষগুলো।
কম্বল বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হোসেন সাজন, সদস্য সানজিদ আহমেদ প্লাবন, আকিদুল ইসলাম অপার, মলয় দেবনাথ, রাফা, নোমান, তানভীরুল ইসলাম বর্ণ প্রমুখ।
মোজাম্মেল হোসেন সাজন বলেন, ‘টিফিনবক্স একটি সামাজিক সংগঠন। সমাজের সর্বস্তরের মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞা নিয়েছি। যাদের সত্যিই শীতবস্ত্র তাদের চিহ্নিত করি। পরে তাদের কাছে গিয়ে দিয়ে নিজ দায়িত্বে শীতবস্ত্র পৌঁছে দেই।’ এ সময় তিনি প্রতিবছর এমন কর্মসূচি বাস্তবায়নে সবার সহায়তা কামনা করেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৫ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে