রাজধানীর ভাটারা থানার কুড়িল কাজী বাড়ি জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম ইয়াসিন সরকার (২৮)। তার বাড়ি ক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে উগ্রবাদী কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, তিনটি আরব আমিরাতের সীম কার্ড, একই দেশের কিছু দিরহাম ও নগদ টাকা ও পাঁচটি ফটোকপি বই জব্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।
মোহাম্মদ আসলাম খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য ইয়াসিন সরকারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াসিন দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে কাজ করছিল। সে অনলাইনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যমে জিহাদ এবং রাষ্ট্র বিরোধী পরিকল্পনা করত। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি, ম্যাসেঞ্জারসহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস, ভীতি, দেশে অস্থিরতা ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিল।
গ্রেপ্তার ইয়াসিনের ফেসবুক আইডি পর্যালোচনা করে দেখা যায় যে, উগ্রবাদী মতবাদ সম্পর্কে বিভিন্ন পোস্ট দিয়ে অন্যান্যদের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কার্যক্রম পরিচালনা ও জঙ্গিবাদী কার্যক্রমে উদ্বুদ্ধ করত। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপির ভাটার থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে