
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিএমপির পুলিশ সদস্যরা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
আজ রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগর পুলিশের হেডকোয়ার্টারের সম্মেলনকক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পুলিশ কমিশনার জানান, গাজীপুরে তাঁর কাজের মধ্যে তিনটি বিষয়কে তিনি প্রাধান্য দিয়েছেন। এগুলো হচ্ছে—মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য করা।
মতবিনিময় সভায় গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহানসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ কমিশনার বলেন, ‘আমি গাজীপুরে যোগদানের পর গত কয়েক দিন মহানগরীর বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি। বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করে জানার চেষ্টা করেছি।’ তিনি কয়েক দিনের অভিজ্ঞতার আলোকে গাজীপুরকে নিরাপদ ও বাসযোগ্য নগরীতে পরিণত করার জন্য কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ সময় তিনি অপরাধ দমন, যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ ও কিশোর গ্যাং কমিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
পুলিশ কমিশনার জানান, মাদক, অপরাধী চক্র, অবৈধ পার্কিং, বস্তিতে মাদকের উৎসস্থল ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
কমিশনার আরও জানান, গাজীপুরে চলমান যানজট নিরসনে বিশেষ নজর দেওয়া হবে ও অবৈধ পার্কিংসহ যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩১ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৩৬ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৩৭ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে