ঘন কুয়াশার সাড়ে চার ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ঘাটে বেশ কিছু যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। পরে কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু হয়।
ফেরি চলাচল বন্ধ কালীনে সরেজমিনে দেখা গেছে, কুয়াশার চাঁদরে ঘাট এলাকার চারপাশ ঢাকা পড়েছে। ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় রয়েছে কিছু পণ্যবাহী ট্রাক। ঘাটের পল্টুনের ওপরে কিছু যাত্রী অপেক্ষা করছে।
ঢাকাগামী একজন যাত্রী মিঠু সরদার বলেন, ‘ব্যক্তিগত কাজে ঢাকাতে যাচ্ছি। ৮টার সময় দৌলতদিয়া ফেরিঘাটে এসে দেখি কুয়াশায় ফেরি বন্ধ।’
আরেক যাত্রী সালমা আক্তার বলেন, ‘সকাল ৭টা থেকে ফেরি ঘাটে বসে আছি; কখন ফেরি চলবে সেই অপেক্ষায়। কুয়াশায় ফেরি বন্ধ থাকায় দুর্ভোগ তো হচ্ছেই। দুই ঘণ্টা ধরে বসে আছি।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, ‘ভোর ৫টার দিকে হঠাৎ কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। সে সময় নদী পথ দৃষ্টি সিমার বাইরে চলে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সালাহ উদ্দিন আরও বলেন, ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় কিছু যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগের শিকার হন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। তবে যানবাহনের চাপ না থাকায় ঘাট এলাকায় নেই যানজট।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে