নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় ৪১ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এর মধ্যে ১৬ জেলেকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতে সাজা ও চার জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২১ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এ তথ্য জানান, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
ওসি বলেন, গত ২৪ ঘণ্টায় মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরায় হাতে নাতে ৪১ জেলেকে আটক করা হয়। একই সঙ্গে ১৮টি মাছ ধরার নৌকা, ২০ লাখ মিটার কারেন্টজাল, ৪৪৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এসব ঘটনায় দুটি ভ্রাম্যমাণ আদালত ও সাতটি নিয়মিত মামলা করা হয়। সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে নষ্ট এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এদিকে সদর উপজেলা টাস্কফোর্সে অংশগ্রহণকারী জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তাজনজিমুল ইসলাম জানান, আজ ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার কারেন্টজাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। কারেন্টজাল আগুনে পুড়িয়ে নষ্ট এবং ইলিশ মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়। অভিযানে মৎস্য বিভাগের পাশাপাশি কোস্টগার্ড ও নৌ-পুলিশের দুটি দল সহযোগিতা করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে