বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং অ্যাভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন অ্যাভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট ফোরাম (এটিজেএফবি) অ্যাভিয়েশন বিটে কর্মরত প্রতিবেদকদের নিয়ে একটি যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (হশাআবি) কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হশাআবির কনফারেন্স রুম–১–এ ‘মিডিয়া ওয়ার্কশপ অন আইকাও অ্যানেক্স-৯ ফ্যাসিলিটেশন’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এদিন দুপুরে কর্মশালার উদ্বোধন করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (হশাআবি) নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম কামরুল ইসলামের সভাপতিত্বে পরিচালিত কর্মশালায় আরও বক্তব্য দেন এটিজেএফবির সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থা–বাসস এর বিশেষ প্রতিনিধি তানজিম আনোয়ার।
কর্মশালায় আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা-আইকাও এর অ্যানেক্স-৯ তথা বিমানবন্দরের কাস্টমস, ইমিগ্রেশন, জনস্বাস্থ্যসহ সরকার প্রদত্ত বিমানবন্দরের সুবিধাসমূহ, ফ্লাইট অপারেশন ও বিমানবন্দর সংক্রান্ত নানা কারিগরি বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালা শেষে উপস্থিত সবাইকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এটিজেএফবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির প্রধান প্রতিবেদক বাতেন বিপ্লব। কর্মশালা শেষে বেবিচক চেয়ারম্যান অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে