
রাজধানীর উত্তরার জসিম উদ্দিন বিআরটি উড়াল সেতুর ওপরে গরু ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে দিনাজপুর থেকে নারায়ণগঞ্জগামী গরু বহনকারী একটি পিকআপ ভ্যানকে টার্গেট করে ৫-৬ জনের একটি ডাকাত দল এই হামলা চালায়।
ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ব্যবসায়ী মোকসেদুল আলম ভূঁইয়া (৬৪) ও গাড়ির সহকারী সামিউল আলমকে (২৮) আঘাত করে। আহত দুজনকে উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা গরু ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা লুট করে।
গরু ব্যবসায়ীদের চিৎকারে নিকটস্থ উত্তরা পূর্ব থানা-পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ইট-পাটকেল ছুঁড়ে পালিয়ে যায়। পুলিশের অভিযানে ডাকাতদের ব্যবহৃত নম্বরবিহীন মাহিন্দ্রা পিকআপ ভ্যান, দেশীয় অস্ত্র, দা-চাপাতি এবং ১১টি গরু উদ্ধার করা হয়েছে।
উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ মিয়া জানান, পলাতক ডাকাতদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় গরু ব্যবসায়ী মাসুদ ভূঁইয়া বাদী হয়ে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া গরু এবং জব্দকৃত সরঞ্জামাদির ভিত্তিতে ডাকাতদের শনাক্ত এবং গ্রেপ্তারের কাজ দ্রুত এগিয়ে চলেছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে