
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) প্রক্টরসহ শিক্ষকদের ওপর শারীরিক হেনস্তা ও হামলার অভিযোগে জকসু ভিপি রিয়াজুল, জিএস আরিফ ও এজিএস মাসুদসহ জড়িতদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। অন্যথায় ভিপি, জিএস ও এজিএসকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-দপ্তর সম্পাদক মু. ফজলে রাব্বী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি ও তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান, উপাচার্য, প্রক্টর, সহকারী প্রক্টর ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। অডিটোরিয়ামে জায়গা না থাকায় এবং ইউজিসি চেয়ারম্যানের নিরাপত্তার স্বার্থে মূল গেট বন্ধ রাখা হয়েছিল। কিন্তু জকসু ভিপি রিয়াজুল, জিএস আরিফ ও এজিএস মাসুদের নেতৃত্বে বন্ধ গেটে এলোপাথাড়ি লাথি মারা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গেট খুলে প্রক্টর ও শিক্ষকরা বাইরে এলে জকসু ভিপি রিয়াজুল ও জিএস আরিফ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারকে শারীরিকভাবে হেনস্তা করেন। সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েও এমন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিবিরের ‘মব’ সংস্কৃতির মাধ্যমে তারা জকসুর লক্ষ্য ও উদ্দেশ্য পরিপন্থী কাজ করছেন বলে অভিযোগ তোলে ছাত্রদল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় জকসু ভিপি, জিএস ও এজিএসকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা এবং কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

দিনাজপুরের বিরামপুরে ঋতু পরিবর্তনের সঙ্গে বাড়ছে নানা ধরনের মৌসুমি রোগের প্রকোপ। দিনে প্রচণ্ড গরম ও রাতে হালকা ঠান্ডা আবহাওয়ার কারণে সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, পেটব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিরামপুর উপজেলা স্বাস্থ্য..
৫ মিনিট আগে
বাগেরহাট জেলা কারাগারে গলায় খাবার আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে খাওয়ার সময় তাঁর গলায় খাবার আটকে যায়। পরে তাঁকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগে
মোহাম্মদপুরের ৯২ আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত ১ অক্টোবর রাত ১২টা ৩ মিনিটের পর কোনো একসময় চোর বা চোরেরা গির্জার দোতলার ফাঁকা জায়গায় রাখা ঘণ্টাটি নিয়ে যায়।
১১ মিনিট আগে
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (রাড্ডা ক্লিনিক) লুটপাট ও গুঁড়িয়ে দিয়ে দখলচেষ্টার ঘটনায় নাম আসা বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) পদ ছাড়তে হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা...
১৪ মিনিট আগে