
স্বাস্থ্য সুরক্ষা আইনসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে গণসমাবেশ করেছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার (১ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে তাঁরা ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) ও ডিএমএফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) পাস করাদের ‘ডাক্তার’ পদবি ব্যবহারের বিরোধিতা করেন।
সমাবেশে শিক্ষার্থীদের জানান, ম্যাটস ও ডিএমএফ পাস করা ব্যক্তিরা কখনো নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারেন না। তাঁরা চিকিৎসকের সহায়ক হিসেবে অতীতে কাজ করে এসেছেন। কয়েকটা ওষুধের নাম মুখস্থ করে চিকিৎসক বনে গেছেন তাঁরা। তাঁদের ভুল প্রেসক্রিপশনে ঘটছে মৃত্যুর ঘটনা, যার দায় যাচ্ছে সমগ্র চিকিৎসকের ওপর। তাঁরা জানান, এমবিবিএস ও বিডিএস পাস না করে কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবেন না।
সারা দেশে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসকের ওপর হামলা বন্ধের দাবি জানিয়ে তাঁরা বলেন, যেখানে ভুল চিকিৎসার প্রমাণ মিললে চিকিৎসকের সনদ বাতিল ও ফৌজদারি অপরাধে জেল জরিমানা হয়, সেখানে অপরাধ প্রমাণের আগেই চিকিৎসকের ওপর হামলা কোনোভাবে কাম্য নয়।

দেশে যেখানে চিকিৎসক সংকট, সেখানে ডাক্তারি পাস করে বেকার থাকার সুযোগ নেই বলেও জানান শিক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়নে স্বাস্থ্য উপদেষ্টাকে আলটিমেটাম দেন তাঁরা। বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও প্রশাসনের টনক নড়ছে না। অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
এদিকে গত মাসের প্রথম সপ্তাহে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরিসহ চার দফার দাবিতে ঢাকায় বিক্ষোভ করেন ম্যাটস শিক্ষার্থীরা। সরকারের আশ্বাসে তাঁদের বিক্ষোভ কর্মসূচি আপাতত স্থগিত রয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে