রাজধানীর ওয়ারী এলাকায় ক্রয় করা ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া নিয়ে দ্বন্দ্বে গত ১৪ আগস্ট খুন হন আল আমিন ভূঁইয়া ও নুরুল আমিন ভূঁইয়া নামের আপন দুই ভাই। তাঁদের কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ। গত শুক্রবার রাতে সাভার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. আকবর হোসেন (৬০), তাঁর ছেলে মো. আসিফ সুলতান সিফাত (২৭) ও সিফাতের বন্ধু মো. আজাহারুল ইসলাম খান রিয়ান (২৮)। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি বৈদ্যুতিক শক স্ট্যান্ড, একটি চাকু ও একটি স্টিলের ব্যাট উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।
উপকমিশনার বলেন, ২০১৪ সালে রিয়েল এস্টেট কোম্পানির মালিক রিপন নামের এক ব্যক্তির সঙ্গে ওয়ারী থানার হাটখোলা রোডের পাশে জমির মালিক অ্যাডভোকেট আকবর ভবন নির্মাণের চুক্তি করেন। কিন্তু ১০ বছরেও সেখানে ভবন নির্মাণ না করায় আকবর নিজেদের অর্থায়নে দুতলা একটি ভবন নির্মাণ করেন।
এর আগে, আল আমিন ক্ল্যাসিক রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে একটি ফ্ল্যাট কেনার চুক্তি করেন। গত ১৪ আগস্ট তাঁর ছোট ভাই নুরুল আমিন ভূঁইয়াকে সঙ্গে নিয়ে নির্মাণাধীন ফ্ল্যাট দেখতে যান। এ সময় সিফাতের নেতৃত্বে আকবর, রিয়ান ও পলাতক অন্য আসামিদের সহযোগিতায় আল আমিন ও নুরুল আমিনকে মারধর করে গুরুতর জখম করে। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতদের বড় ভাই মো. রুহুল আমিন বাদী হয়ে রাজধানীর ওয়ারী থানায় একটি হত্যা মামলা করলে শুক্রবার অভিযান চালিয়ে সাভার থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, রিয়েল এস্টেট কোম্পানি নিহত আলামিনের সঙ্গে প্রতারণা করেছে। কোম্পানির বিরুদ্ধেও মামলা হবে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে সত্যিকারের পুলিশিং করতে চাই জানিয়ে ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন বলেন, ‘গত ৫ আগস্ট ও তার পূর্ববর্তী অনেক ঘটনাপ্রবাহের পরে নতুন উদ্যমে কাজ শুরু হয়েছে। ৫ আগস্ট বা তার আগে যে অবস্থা ছিল এবং পুলিশের প্রতি মানুষের যে ধারণা তৈরি হয়েছিল তা নিরসনে সত্যিকার অর্থে পুলিশিং বলতে যা বোঝায়, সেই পুলিশিং করতে চাই।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে