
ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেল আহমেদকে (৩২) গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানার মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রুবেল আদাবর থানা এলাকার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা।
এডিসি জুয়েল রানা বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িচালক রাজ্জাক মাতব্বরের ছেলে মো. রুবেল আহমেদকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিদেশে পলাতক (আওয়ামী লীগের) নেতাদের নির্দেশে মোহাম্মদপুর এলাকায় আন্দোলন ও ধ্বংসাত্মক কাজ চালানোর চেষ্টার অভিযোগ আছে।’
জুয়েল রানা আরও বলেন, ‘তাঁর অপকর্মের বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে আত্মগোপন করে। আত্মগোপনে থাকা অবস্থায় মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়।’ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে