
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মোহাম্মদপুরে অবৈধভাবে গড়ে ওঠা হোটেল-রেস্তোরাঁয় অনিরাপদ সিলিন্ডার ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে মোহাম্মদপুর থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার ১১টি হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালিয়ে মালিক ও ম্যানেজারসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজিল হক ভূঞা।
তিনি বলেন, ‘গতকাল দুপুরের পর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে মালিক ও ম্যানেজারসহ মোট ৩৫ জনকে আটক করেছি। পাশাপাশি, এলাকাজুড়ে গড়ে ওঠা হোটেল-রেস্তোরাঁর যথাযথ অনুমোদন রয়েছে কি না, নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে কি না, নিরাপত্তাব্যবস্থা কতটুকু টেকসই, অগ্নিনির্বাপণ যন্ত্র এবং ঝুঁকির বিষয়গুলো যথাযথভাবে খতিয়ে দেখা হচ্ছে।’
ওসি আরও বলেন, ‘বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই যেন সবাই সচেতন হয়। সেই বিষয়ে আমরা বেশি জোর দিচ্ছি। এবং যাদের হোটেল রেস্তোরাঁ করার অনুমোদন নেই, সেগুলোর বিরুদ্ধে সংশ্লিষ্টদের আইনানুগ ব্যবস্থা নিতে সহায়তা করছি। হোটেল রেস্তোরাঁ মালিকেরা শৃঙ্খলায় না ফেরা পর্যন্ত তাঁদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে