
মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের গডফাদার শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাঁর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, অপহরণসহ ১০টি ফৌজদারি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিক্ষোভ দমনের চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়।
মোহাম্মদপুর সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শয়ন ওরফে আরাফাত এর আগে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঢাকা দক্ষিণের ২৮ ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান ও রাষ্ট্রনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শয়ন ঢাকা থেকে শেরপুরে পালিয়ে যান। সম্প্রতি তিনি আগারগাঁওয়ে তাঁর সন্ত্রাসী বাহিনী পুনর্গঠনের উদ্দেশ্য নিয়ে ঢাকায় ফিরে আসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর সেনাবাহিনীর দুটি দল তাঁর সম্ভাব্য আগমন পয়েন্টে দুটি চেকপয়েন্ট স্থাপন করে। পরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরে শয়নের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর দুই সহযোগী রিদয় ও সোহাগকে আগারগাঁওয়ের পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শের-ই-বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে