
ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের প্রায় ৮৪ শতাংশ পোশাক কারখানার শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ করেছে মালিকপক্ষ। বাকি কারখানাগুলোও যাতে ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধ করে, তা নজরদারির মধ্যে রেখেছে শিল্প পুলিশ। এ ছাড়া ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) শতভাগ কারখানা বোনাস পরিশোধ করেছে।
আজ বৃহস্পতিবার শিল্প পুলিশ–১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ঢাকা ইপিজেডে ৯০টিসহ সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলে মোট ৫৫৯টি পোশাক কারখানা রয়েছে। ইপিজেডের বাইরে বিজিএমইএ অন্তর্ভুক্ত কারখানার সংখ্যা ৪০১টি এবং বিকেএমইএ অন্তর্ভুক্ত কারখানার সংখ্যা ৬৮টি।
এর মধ্যে ইপিজেডের সব পোশাক কারখানা বোনাস পরিশোধ করেছে। বিজেএমইএর অন্তর্ভুক্ত ৩৩৫টি ও বিকেএমইএর অন্তর্ভুক্ত ৫০টি কারখানা বোনাস পরিশোধ করেছে। অর্থাৎ ইপিজেডসহ মোট ৪৭৫টি কারখানার শ্রমিক বোনাস বুঝে পেয়েছেন। শতকরা হিসেবে যা দাঁড়ায় প্রায় ৮৪ শতাংশ (৮৩ দশমিক ৪৮ শতাংশ)।

পোশাক কারখানা ছাড়াও এই অঞ্চলে ছোটবড় মিলিয়ে আরও প্রায় ১ হাজার ২০০টি কারখানা রয়েছে। এর মধ্যে ওষুধ, সিরামিক, খাদ্যজাত পণ্য, চামড়া, ইলেকট্রনিকসসহ নানা ধরনের কারখানা, যার ৯০ শতাংশই ইতিমধ্যে বোনাসসহ ঈদের ছুটি দিয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ৮৪ শতাংশ পোশাক কারখানাসহ অন্যান্য ৯০ শতাংশ কারখানা আজ বেতন–বোনাস পরিশোধ করে ছুটি দিয়েছে। বাকিগুলোর পর্যায়ক্রমে শুক্র ও শনিবার ছুটি হবে। এর আগে ২৫ মার্চ বেশ কিছু কারখানা ছুটি দিয়েছিল। আমরা নজরদারি রেখেছি, কোথাও কোনো বিশৃঙ্খলা এখনো ঘটেনি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে