
নির্বাচনের আগে প্রতিশ্রুতি পূরণ না হলে সংখ্যালঘুরা সরকারের প্রতি আস্থা হারাবে বলে মন্তব্য করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত।
আজ বুধবার রাজধানীর স্বামীবাগ কেন্দ্রীয় ইসকন মন্দিরে ঐক্য পরিষদের সঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাণা দাশগুপ্ত বলেন, ‘আরেকটি নির্বাচন সমাগত হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ বিগত নির্বাচনী ইশতেহারের সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতির কিছুই এখনো বাস্তবায়ন করেনি। প্রধানমন্ত্রীর সদিচ্ছা থাকলে আগামী নির্বাচনের আগে এই স্বল্প সময়েও প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব। অন্যথায় দেশের সংখ্যালঘু জনগণ সরকারের প্রতি আস্থা হারাবে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, ইসকন ফুড ফর লাইফের পরিচালক ও ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীপাদ অমানি কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ইসকন লিগ্যাল অ্যান্ড ল্যান্ড উইংয়ের পরিচালক শ্রীপাদ চিন্ময় গদাধর দাস, শ্রীমান মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, শ্রীমান সুমোহন মুকুন্দ দাস ব্রহ্মচারী, ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু, সহ সাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু প্রমুখ।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে