
সুবিধাবঞ্চিত শিশুদের আকাশভ্রমণের স্বপ্ন পূরণ করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। নভোএয়ার আজ বুধবার জাগো ফাউন্ডেশনের পরিচালনাধীন স্কুল থেকে বিভিন্ন বয়সের ৩০ জন শিশুকে কক্সবাজার ঘুরিয়ে নিয়ে আসে। একই দিন কক্সবাজার সমুদ্রসৈকতে ‘বিচ ক্লিনিং’ কর্মসূচি পালন করেছে।
নভোএয়ারের ১২ বছরপূর্তি উদ্যাপন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘ড্রিম ফ্লাইট’ ও ‘বিচ ক্লিনিং’-এর আয়োজন করে।
নভোএয়ার ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিটের ফ্লাইটে শিশুদের নিয়ে কক্সবাজার যায় এবং কক্সবাজার থেকে সন্ধ্যা সাড়ে ৬টার ফ্লাইটে ঢাকায় আসে। শিশুরা কক্সবাজারে সমুদ্রসৈকত, বাংলাদেশ বিমানবাহিনীর কক্সবাজার ঘাঁটি, কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন করে আনন্দঘন সময় কাটায়।
স্বপ্নপূরণের অনুভূতি প্রকাশ করে পঞ্চম শ্রেণির ছাত্রী মায়মুনা রহমান জানায়, ‘প্লেনে করে সমুদ্রসৈকত ঘুরতে যাব, বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজ দেখতে পারব, এটা আমি কখনো কল্পনাও করিনি! নভোএয়ারের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাদের এই স্বপ্ন পূরণ করেছে।’
তৃতীয় শ্রেণির ছাত্র হানিফ মিয়া বলেন, ‘মেঘের ওপর দিয়ে উড়োজাহাজে করে যাচ্ছি, এটা অসাধারণ অনুভূতি! আমরা বিচে খেলেছি, কক্সবাজারের খুব সুন্দর রেলস্টেশন দেখেছি, এই ভ্রমণ ছিল একেবারে স্বপ্নের মতো।’
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘শিশুরাই আমাদের জাতির ভবিষ্যৎ। তাদের স্বপ্নপূরণ এবং প্রেরণা দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা বিশ্বাস করি, সামাজিক দায়বদ্ধতা হিসেবে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ।’
মফিজুর রহমান আরও বলেন, ‘আমাদের গর্ব কক্সবাজার সমুদ্রসৈকত। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বিচ ক্লিনিং কর্মসূচি পালন করা হয়েছে।’
নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর, সিলেট ও রাজশাহী ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুট কলকাতায় ফ্লাইট পরিচালনা সাময়িক বন্ধ রয়েছে, শিগগিরই পুনরায় শুরু করা হবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে