
ভোটার তালিকার তথ্য হালনাগাদের কারণে ভোট বঞ্চিত হয়েছেন ফরিদপুরের মনোয়ারা বেগম নামে এক নারী। ভোটকেন্দ্রের কক্ষে ঢুকেও ভোট না দিয়ে বাড়িতে ফিরে যেতে হয়েছে তাঁকে। তাঁর ভোটার স্লিপের পেছনে লিখে দেওয়া হয়েছে, ‘অ্যাপে আছে, লিস্টে (পিডিএফ) নেই।’
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফরিদপুর-৩ আসনের শহরের হালিমা গার্লস স্কুলের মহিলা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী শহরের কমলাপুর এলাকার বাসিন্দা। তাঁর ভোটার তালিকার ক্রমিক নম্বর ৭৮৮।
ভোট কক্ষ থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের দেখে ছুটে আসেন। এ সময় তিনি বলেন, ‘এই কেন্দ্রে নাকি আমার নাম নেই। আমি তো এখানে আগে কয়েকবার ভোট দিয়েছি। আমাকে বলা হয়েছে, অন্য কোথাও আমার ভোটার তালিকা কর্তন করে নেওয়া হয়েছে। উনারা বলেছেন. কিন্তু আমি তো নিজেও জানি না। কখনো অন্য কোথাও পরিবর্তন করে নেওয়ার জন্য আবেদন করিনি। ভোট দিতে এসেও ভোট দিতে না পেরে এখন ফিরে যেতে হচ্ছে।’
এ বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুলাহ আল ইমরান আজকের পত্রিকাকে বলেন, “ওই নারীর ভোটার তালিকায় নাম নেই এবং ক্রমিক নম্বরের স্থানে ‘কর্তন করা হয়েছে’ লেখা। তালিকায় নাম না থাকলে ভোট দিতে পারবেন না।’
কেন্দ্রটিতে ৪ হাজার ১২৯ জন ভোটার রয়েছে।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
৮ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
১১ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৪ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে