
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন এএএম মুজাহিদ বেগ। গতকাল শনিবার বিকেলে তাঁর ভাইয়ের মালিকানাধীন হাসপাতালে গিয়ে নির্বাচনে সরে দাঁড়াতে হুমকির ঘটনা ঘটেছে। শহরের পশ্চিম খাবাসপুরে চিকিৎসক মহসিন বেগের মালিকানাধীন আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতালের কর্মচারীরা জানান, প্রায় ৩৫ জন মাস্ক পরিহিত ব্যক্তি হাসপাতালটিতে প্রবেশ করে অকথ্য গালি-গালাজ করেন এবং মুজাহিদ বেগকে নির্বাচনে সরে দাঁড়াতে হুমকি দেন। ঘটনাটি হাসপাতালে সিসি ক্যামেরায়ও ধরা পড়েছে।
জানা যায়, ডা. মহসিন বেগের ভাই এএএম মুজাহিদ বেগ ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) হিসেবে নির্বাচন করছেন। তাঁদের গ্রামের বাড়ি চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ দোপাডাঙ্গী গ্রামে। নির্বাচনে দাঁড়ানোর পর থেকে বাধা ও হুমকির অভিযোগ করে আসছিলেন এই প্রার্থী।
হাসপাতালের ম্যানেজার মো. রাজীব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে প্রায় ৩৫ জন ব্যক্তি একযোগে প্রবেশ করে। তাঁদের প্রত্যেকের মুখে মাস্ক ছিল। আমি এগিয়ে গেলে তাঁরা আমাকে বলে, ডাক্তার কই? তুই হাসপাতালের কে? ডাক্তার থাকে না কেন? হাসপাতাল রেখে নির্বাচনে গেলে এখানে চেম্বার করতে দেব না। এ সময় তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্বাচনে না যাওয়ার জন্য হুমকি-ধমকি দেয়। তাঁদের মুখে মাস্ক পরা থাকায় কাউকে চিনতে পারিনি।’
ওই ব্যক্তিরা হাসপাতালে প্রায় ১০ মিনিট অবস্থান করেন বলে তিনি জানান।
এ বিষয়ে ডা. মহসিন বেগ বলেন, ‘আমি দুই যুগের বেশি সময় ধরে সারাদেশে সুনামের সঙ্গে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসছি। আজ পর্যন্ত দলমত নির্বিশেষে কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহারও করেনি। কিন্তু আজ প্রায় ৩৫ থেকে ৪০ জন লোক এসে আমাকে খুঁজতে থাকে। তাঁরা আসার ১০ মিনিট আগেই আমি হাসপাতাল থেকে চলে যাওয়ায় হয়তো হামলা থেকে বেঁচে গেলাম। সেবামূলক প্রতিষ্ঠানে এমন হামলা ন্যাক্কারজনক। আমি অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমার ভাই মুজাহিদ বেগ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্রপ্রার্থী। তাঁকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করতে এই ঘটনা ঘটাতে পারে প্রতিপক্ষ।
এদিকে এ ঘটনায় কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন হাসপাতালের ম্যানেজার মো. রাজিব হোসেন। বিষয়টি নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভির ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।’

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
৮ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
১১ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৫ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে