
ফরিদপুরের নগরকান্দায় নির্বাচনী উঠান বৈঠকের সময় এক নারীর পালা হাঁসের ডিম বিক্রির টাকা উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম (রিংকু)। ওই নারীর কাছ থেকে টাকাভর্তি মাটির ব্যাংক নিয়ে কেঁদে ফেলেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দিয়াকুলী গ্রামে উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় ভোটার হালিমা বেগম নামে এক নারী তাঁর হাতে একটি মাটির ব্যাংক তুলে দেন। এ সময় ওই নারী জানান, নিজের পালা হাঁসের ডিম বিক্রি করে টাকাগুলো জমিয়েছিলেন। তিনি বলেন, ‘এই সঞ্চয় করা টাকা মায়েরে দেব, উনি নির্বাচন করবে।’ এরপরেই ওই নারীকে বুকে টেনে নেন শামা ওবায়েদ। কান্নাজড়িত কণ্ঠে শামা ওবায়েদ বলেন, ‘আমার বাবাকে যে আপনার এত ভালোবাসেন, আমি এই ভালোবাসার ঋণ কোনো দিন শোধ করতে পারব না। আমি চিরকৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘আমি এখানে উপস্থিত হয়েছি, আপনাদের মেয়ে হিসেবে, আপনাদের বোন হিসেবে। আজকে আমার আব্বার মৃত্যুর ১৮ বছরে আমি চেষ্টা করেছি, আপনাদের পাশে থাকার। আপনাদের সুখে-দুঃখে অংশীদার হওয়ার, আপনাদের জন্য কাজ করার। কতটুকু পেরেছি, না পেরেছি আল্লাহ তাআলা জানেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আজীবন আপনাদের পাশে থাকব।’ এ সময় শামা ওবায়েদ ধানের শীষে ভোট চেয়ে ভোট গণনার আগপর্যন্ত রক্ষাকবচের মতো সকলকে কেন্দ্রে থাকার আহ্বান জানান।
উঠান বৈঠকটিতে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩১ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৩৬ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৩৭ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে