
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র গাজীপুরের শ্রীপুরে ১১০ বছর বয়সী বাজিত খাঁন ওরফে ময়না খাঁন গাজীপুর-৩ আসনের হয়দেবপুর দরগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। প্রতিবেশী ও নাতিদের সাহায্যে তিনি ভোট প্রয়োগ করেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রয়োগ করেন ১১০ বছর বয়সী বাজিত খাঁন। বাজিত খাঁন ওরফে ময়না খাঁন (১১০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের মৃত গফুর খাঁনের ছেলে।
ময়না খান জানান, প্রতিবেশী ও নাতিদের সহযোগিতায় ভোট দিয়েছি। এটিই হয়তোবা জীবনের শেষ ভোট। পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করছেন বলে জানান তিনি। কেন্দ্রের অফিসার ভোট দিতে সহযোগিতা করছি। আমি তেমনভাবে চোখে দেখি না। মার্কা বলার পর তারা সহযোগিতা করছেন।
প্রতিবেশী ভাতিজা আক্তার হোসেন মণ্ডল বলেন, ‘গতকাল থেকেই ভোট দেবে বলে জানালেন। আজ সকালে চাচাকে নিয়ে কেন্দ্রে এসেছি। কেন্দ্রের ভেতর প্রবেশ করার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।’
উল্লেখ্য, গাজীপুর-৩ সংসদীয় আসনে ১টি পৌরসভা এবং দুই উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ২৭ হাজার ৩৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬০ হাজার ১৯০ জন, নারী ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৬৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন। মোট ভোট কেন্দ্র ১৮০ এবং ভোট কক্ষ ৯৮৯টি।
শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ বলেন, ‘সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।’

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
৮ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
১০ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৪ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে