ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের প্রার্থী এস এম সরওয়ারকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। তিনি ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিলেট সিভিল জজ আদালতের বিচারক মো. জামাল উদ্দিন গতকাল বুধবার এই নোটিশ দিয়েছেন। সরওয়ারকে ১২ জানুয়ারির মধ্যে শোকজের লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো গুরুত্বসহকারে যাচাই-বাছাই করা হচ্ছে।
শোকজ নোটিশে বলা হয়, হবিগঞ্জ-৩ আসনে ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী হিসেবে এস এম সরওয়ার প্রচার চালাচ্ছেন—এমন ভিডিও গত মঙ্গলবার (৬ জানুয়ারি) একটি ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। ভিডিওটিতে হবিগঞ্জ নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে। প্রচারের বিষয়টি প্রাথমিকভাবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর লঙ্ঘন হিসেবে প্রতীয়মান হয়েছে। এ কারণে কেন তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ নির্বাচন কমিশনে পাঠানো হবে না—নোটিশের মাধ্যমে এর ব্যাখ্যা চাওয়া হয়।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
১১ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
১৩ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৭ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে